মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ভারত ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর কথা ভাবছেন কোহলি-আনুশকা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটছে বিরাট কোহলির, অন্যদিকে একসময় সিনেমার পর্দায় দাপিয়ে বেড়ালেও এখন সংসারে মন দিয়েছেন আনুশকা শর্মা। ক্রিকেট এবং বলিউডের এই তারকা দম্পতিকে নিয়ে নেটিজেনদের আগ্রহের কোনো কমতি নেই। তারা কী করছেন, কী বলছেন-তা নিয়ে চলে বিস্তর কাটাছেঁড়া। এবার নেটিজেনরা মনে করছেন, কোহলি-আনুশকা দম্পতি ভবিষ্যতে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমানোর কথা ভাবছেন! খবর টাইমস অব ইন্ডিয়ার।

বলে রাখা ভালো, লন্ডনেই জন্ম হয়েছিল কোহলি-আনুশকা দম্পতির পুত্র সন্তান আকায়ের। সন্তান জন্মের পর দুই মাস যুক্তরাজ্যের রাজধানীতেই অবস্থান করেন তারা। এছাড়াও বিভিন্ন সময়ে তাদের লন্ডনে ঘোরাঘুরি, শপিং ও রেস্তোরাঁয় সুন্দর সময় কাটাতে দেখা গেছে।

রেকর্ড গড়া ম্যাচে ১০০ রানে জয় ভারতের লন্ডনে কাটানো সময় নিয়ে একবার কোহলি বলেছিলেন, ‘আমরা দেশে (ভারত) ছিলাম না। সাধারণ একজন মানুষ হিসেবে দুই মাস পরিবারের সঙ্গে কাটানোর অনুভূতি অন্যরকম ছিল। রাস্তায় আর দশজনের মতো হাঁটা এবং অচেনা মানুষের মতো ঘোরার অভিজ্ঞতা অসাধারণ ছিল।’

তাই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা করছেন, হয়ত ক্রিকেট ছেড়ে দেওয়ার পর লন্ডনেই থিতু হবেন কোহলি। পরিবার নিয়ে সেখানেই কোলাহলমুক্ত জীবন কাটাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit