শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কসবায় বিদ্যুৎস্পর্শে ক্রেন চালক ও সহযোগির মৃত্যু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেনে গাছ উঠানোর সময় বিদ্যুৎস্পর্শে এর চালক ও সহযোগি মারা গেছে। রবিবার বেলা দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকসাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বাপ্পি (২৫) ও পারভেজ (২৪)। তাদের দু’জনের বাড়ি চট্টগ্রামে। 

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, সড়ক প্রশস্থ করতে ওই এলাকাতে গাছ কাটা শুরু হয়েছে। কাটা গাছ ক্রেনে তোলার সময় অসাবধানবশত ক্রেনটি বিদ্যুতায়িত হয়। এ সময় ক্রেনে থাকা চালক ও তার সহযোগি বিদ্যুৎস্পর্শে আহত হয়। তাদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit