মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। প্রচারিত হচ্ছে সপ্তাহে তিন দিন শনি, রবি আর সোমবার রাত ৮.৪০ মিনিটে। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

অভিনয় করেছেন-চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, রিনা খান, জিল্লুর রহমান, সাদ্দাম মাল, উদাস শরীফ খান, শমসের আলী, শাকিলা পারভীন, তানিন শুভা, পারিশা জান্নাত, মুকুল সিরাজ, লিটন খন্দকার, রেশমা আহমেদসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যায়-আমাদের সমাজের মানুষ এখন যার টাকা বেশি তাকে বেশি মূল্যায়ন করে। তাই টাকা ইনকামের জন্য অনেকে নীতির বিসর্জন দেয়। চামেলী বেগম এমনই একজন বিজনেসম্যান, যিনি ভেজাল ক্রিম বিক্রি করেন। এই বিক্রি নিয়ে নানারকম হাস্যকর ঘটনা ঘটে।

অন্যদিকে দেখা যায় আরও কিছু ধান্দাবাজ মানুষের সম্মিলন, যারা নিজের স্বার্থে আখের গোছাতে ব্যস্ত। দেশ তথা দেশের মানুষের বারোটা বাজলেও সেদিকে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। চামেলী বেগমের ভেজাল ক্রিমের মতোই ভেজাল পণ্যে যেন ছেয়ে যাচ্ছে পুরো দেশ! এ থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই?

নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ মূলত একটি কমেডি নাটক। হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসঙ্গতি। বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কারণ, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। তবে এমন কথা নিঃসন্দেহে বলতে পারি, নাটকটি দেখে দর্শকরা প্রতারিত হবেন না।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit