মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

নাসিরের কততম স্ত্রী চমক?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন।  ছোট আয়োজনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী।  তবে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে।

গত ১৭ জুন ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর গত ২১ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

ফেসবুক পোস্টে চমক জানান, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে।

জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন নাসির।

এ দুই বিয়ের পর এ বছর চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’,  ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি। 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit