বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের সদ্য বিদায়ী জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান ব্যাংকের বিনিয়োগ সিদ্ধান্তের ধরণ সম্পর্কে ইংগিত করে বলেছেন, ’যে মাটিতে যে ফসল ভালো হয় সেখানে তার চাষ করাই উত্তম।তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার সিলেটে তেমন সব খাতকে চিহ্নিত করে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক, যাতে উপকৃত হন ব্যাংকের বৃহত্তর সিলেটের অগনীত গ্রাহক ও প্রতিষ্ঠান। ভবিষ্যতেও পূবালী ব্যাংকের এই বিনিয়োগ ধারা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার (05.07.24) সকালে নগরীর সিলেট স্টেশন ক্লাব লি: মিলনায়তনে তাঁর প্রধান কার্যালয়ে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান এসব কথা বলেন।

ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও ডিজিএম মুহাম্মদ মোশাহিদুল্লাহ, মৌলভীবাজার অঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) ও এজিএম মোহাম্মদ সরোয়ার আলম, ব্যাংকের সাবেক ডিজিএম মো: ফরিদ উদ্দিন,সাবেক জিএম এএস সিরাজুল হক চৌধুরী, সাবেক ডিজিএম মো: মামুন বখত, সাবেক ডিজিএম মো: শামসুদ্দিন ফারুক, সাবেক ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সাবেক এজিএম ড. মোহাম্মদ আবু তাহের এডভোকেট, ব্যাংকের সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাশ, হবিগঞ্জ শাখার এজিএম বাবুল চন্দ্র দাস,

সুনামগঞ্জ শাখার এজিএম মো: মাহমুদুন নবী, সিলেট স্টেডিয়াম শাখার এজিএম মো: ফসিহ উদ্দিন মাহতাব, দরগাহ গেট শাখার এজিএম মোসা: মাকসুদা বেগম, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায়, সিলেট প্রিন্সিপাল অফিসের এজিএম চৌধুরী ইসফাকুর রাহমান কোরেশী, সিলেট পূর্বাঞলের আঞ্চলিক কার্যালয়ের এজিএম উজ্বল হালদার, সিলেট পশ্চিমাঞলের আঞ্চলিক কার্যালয়ের এসপিও সমরেন্দ্র নাথ রায়, মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পিও মো: মাসুম সিদ্দিকী, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, সিলেট এর সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, সিলেট এর সেক্রেটারী মো: মাসুক মিয়া ও জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান এর পুত্র আবরার আহসান জারিফ।

ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এজেও সায়মা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পূবালী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সিলেট বিভাগের বিভিন্ন শাখা, উপশাথার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit