মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ব্রিটিশ রাজার সরকার গঠনের আহ্বান গ্রহণ করে বাকিংহাম প্যালেসে স্টারমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের গঠনের জন্য ব্রিটিশ রাজার আহ্বান গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। ঋষি সুনাকের পদত্যাগপত্র রাজা গ্রহণ করার পরই বাকিংহাম প্যালেসে পৌঁছান তিনি।

প্রথা অনুযায়ী ‘কিসিং অব হ্যান্ডস’-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা বনে যাবেন।

এর আগে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ নেতা ঋষি ‍সুনাক। তার পদত্যাগপত্র গ্রহণ করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit