শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit