মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন   জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর আনন্দের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়ে গেছে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া বার্সেলোনা তারকা স্বীকার করেছেন, মেসি তার শৈশবের আদর্শ হওয়ায় তাকে হারতে দেখা তার ভালো লাগেনি।

স্পেন ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সি এই সেন্টার-ব্যাক বলেন, ‘আমি আগে কখনো মেসিকে সামনে থেকে দেখিনি। ড্রেসিংরুমে যখন তাকে শুভেচ্ছা জানালাম, তখন মনে হচ্ছিল — এটা কি সত্যিই ঘটছে? এরপর অবশ্য মাঠে নেমে শুধু জয়ের দিকেই মনোযোগ দিয়েছি।’

মেসির বিপক্ষে একই মাঠে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সম্মান বলেও উল্লেখ করেন কুবার্সি, ‘আমি বলতে পারি, তার সঙ্গে একই মাঠ ভাগাভাগি করা আমার জন্য অসাধারণ এক সৌভাগ্য। আমি খারাপও অনুভব করি, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না। কিন্তু একই সঙ্গে আমরা জিতেছি, আর সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়।’ 

পুরো বিশ্বকাপজুড়ে আইমেরিক লাপোর্তের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন কুবার্সি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, যেখানে তিনি নিজেরই সতীর্থ লামিন ইয়ামালকেও পেছনে ফেলেন। মেসিকে আদর্শ মানা কুবার্সির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের কাছে আবারও মনে করিয়ে দিলো — প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, কিংবদন্তিদের প্রতি সম্মান কখনোই ম্লান হয় না।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit