রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আগস্টে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, সূচি চূড়ান্ত করল পিসিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। পরের ম্যাচটি করাচিতে। ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ। বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। গুরুত্বপূর্ণ এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৪ ম্যাচের কেবল একটিতে জিতে ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড। ৫ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগাররা। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit