রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

১৪ বছর পর ক্ষমতাচ্যুত কনজারভেটিভ, লেবার পার্টির বড় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট ৬৫০টি আসনের মধ্যে ফল ঘোষণা বাকি আছে আর মাত্র ১৩২টির। 

 

এদিকে, ভোট গণনা শেষ না হলেও, এরইমধ্যে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজ আসন থেকে সদ্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। তিনি বলেন, এটি তার দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।


সমর্থন দেয়ার জন্য সুনাক তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ।
 

এসময়, লেবার জিতেছে বলে জানান ঋষি সুনাক। দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে পরাজিত হলো। জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে পারে। আর কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩১টি আসন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit