মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

সুরাকে নিয়ে হাসপাতালে আরবাজ, আবারও বাবা হওয়ার গুঞ্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মি বিটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মুম্বাইয়ের এক হাসপাতালের সামনে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। তখনই ছবিশিকারিদের কবলে পড়েন আরবাজ আর সুরা। সে মুহূর্তের ভিডিও নেটপাড়ায় এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আরেকজনের হাত ধরে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা। এরপরই ছবিশিকারিদের দেখে দ্রুত গাড়িতে উঠে পড়েন তারা।

নেটপাড়ায় এ ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। তারা বলছেন, সুখবর দিতে চলেছেন আরবাজ ও সুরা। যদিও এমন মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া করেননি আরবাজ ও সুরা।
 
প্রসঙ্গত, বলিউড সেলিব্রেটি মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৩-এর ডিসেম্বরে সুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ। বিয়ের আগে প্রায় এক বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তাই নতুন এ দম্পতিকে একসঙ্গে হাসপাতালে যেতে দেখে নানা জল্পনা-কল্পনা বুনছেন ভক্তরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit