বিনোদন ডেস্ক : পুরনো এক সাক্ষাৎকার দেয়া দীপিকার সে ভিডিও নেট দুনিয়ায় হঠাৎ ভাইরাল হলে নড়ে চড়ে বসেন দীপিকার ভক্তরা। কারণ ওই ভিডিওতে দীপিকা জানান, বিয়ে এবং সন্তানের পর অভিনয় ছাড়ার চিন্তাভাবনা রয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদন বলছে, নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া দীপিকার সে পুরনো ভিডিওতে তিনি বলেন, মনের মানুষ খুঁজে পেলে আর তাকে বিয়ে করলে সুখী দাম্পত্যের জন্য অভিনয় ছাড়তেও আমি প্রস্তুত।
দীপিকা আরও বলেন, একাধিক সন্তান নিয়ে সংসার জীবন উপভোগ করতে চাই। কারণ রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। একাধিক সন্তানের পরিকল্পনা শোনার পর দীপিকা ভক্তরা বলিউডে নায়িকার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না। অনেকেই নায়িকাকে শুভকামনা জানিয়েছেন আবার অনেক নেটিজেনই হতাশ হয়েছেন দীপিকার এমন মন্তব্যে।
প্রসঙ্গত, বলিউডে দীপিকা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। দেশের বক্স অফিস কাঁপানোর পাশাপাশি বিদেশের মাটিতেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। এদিকে আগামী সেপ্টেম্বরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। ৩৭ বছর বয়সে প্রথম মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন লাস্যময়ী এ অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৮