শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

এরদোগানের সঙ্গে কী আলোচনা হলো পাকিস্তান ও আজারবাইজান সরকারপ্রধানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় তাদের মধ্যে এই বৈঠক হয়েছে। যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রীয় নেতাদের ২৪তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছিলেন।

বুধবার প্রেসিডেন্ট এরদোগান যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠকে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার পাশাপাশি নিজের দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে অনেক যৌথ পদক্ষেপ নিতে পারে। যেটি তিন দেশের জন্যই বড় উপকার হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ, সংঘাত এবং উত্তেজনা বেষ্টিত এই অঞ্চলে একে অপরের সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে। এর আগে তিন দেশ একসঙ্গে যৌথ সামরিক মহড়া করে। কয়েক দশকের আর্মেনিয়ান দখলদারিত্ব থেকে কারাবাখকে মুক্ত করার অভিযানের সময় তুর্কি ও পাকিস্তান আজারবাইজানের সঙ্গে সংহতি প্রকাশ করে।

ত্রিদেশীয় বৈঠকে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানের ভূমিকার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার, ট্রেজারি ও অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত, রাষ্ট্রপতির পররাষ্ট্র নীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত আকিফ চাগাতায়ে কিলিক বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন। দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/দুুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit