মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, অস্ট্রেলিয়া দলে পরিবর্তন চান কিংবদন্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির রেকর্ড সর্বোচ্চ শিরোপা জয়ী দল অস্ট্রেলিয়া। অতীত টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু সদ্য শেষ হওয়া এবারের আসরে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় তারা।   

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ায় হতাশ দলটির কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পুনরায় শুরু করা প্রয়োজন। দলে যে পরিমাণ মেধাবী খেলোয়াড় আছে, আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল।

তিনি আরও বলেন, দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা পর্যাপ্ত খেলার সুযোগ পায়নি। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে বিশ্বকাপে নেওয়া উচিৎ ছিল। কারণ সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অথচ তাকে নেওয়া হয়নি।

৫৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আরও বলেন, আফগানিস্তানের বিপক্ষে মিচেল স্টার্ককে না রাখাটাও উচিৎ হয়নি। জশ ইংলিস একটি ম্যাচও খেলার সুযোগ পেল না। আমার মনে হয় ওয়ানডে দলের কোচদের বাদ দিয়ে কয়েকজন ভিন্ন কোচকে নিয়ে আমাদের টি-টোয়েন্টিতে নতুন করে শুরু করা প্রয়োজন। একদম তরতাজা কিছু চোখ, যারা এখানে এসে কিছু পরিবর্তন করবে। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও প্রয়োজন এই ফরম্যাটে।

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit