রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

প্রকাশ পেয়েছে ‘একটি খোলা জানালা’র টিজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : ভিকি জাহেদের নতুন ভূতুড়ে কনটেন্ট ‘একটি খোলা জানালা’ আসতে চলেছে সামনে। সঠিক তারিখ এখনো প্রকাশ হয়নি, তবে সকল প্রচারণায় ‘কামিং সুন’ লেখা জানান দিচ্ছে, খুব বেশিদিন দর্শককে অপেক্ষা করতে হবে না। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’ এ এই শর্ট ফিল্মটি প্রকাশ পাবে। সম্প্রতি প্রকাশ পেয়েছে শর্টফিল্মটির টিজার। কয়েক সেকেন্ডের ছোট টিজারটি ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। টিজারটির ক্যাপশন, ‘ঝড়বৃষ্টির রাতে অচেনা কে এই মানুষ?’

প্রথম দৃশ্যে দেখা যায়, প্রচন্ড ঝড়-বৃ্ষ্টির রাত। একটি পুরানো বাড়ির বাইরে বাজ পড়ার শব্দও শোনা যাচ্ছে। পরের দৃশ্যটি ঘরের ভেতরে। সেখানে কেউ একজন আরাম কেদারায় বসে দোল খাচ্ছে। তার মুখ দেখা যাচ্ছে না। দৃশ্য প্রথমে লোকটির পা ফোকাস করে ধারণ করা। ধীরে ধীরে উপরে উঠতে থাকা দৃশ্য হাতে এসে থেমে যায়। তার পেছনে রহস্যে ঘেরা কিছু একটা পড়ে থাকতেও দেখা যায়। গায়ে হিম ধরে যায়, অস্পষ্ট সেই বস্তুটি দেখলে আবার আরাম কেদারায়  বসে থাকা ব্যক্তি কেমন যেন স্বাভাবিক নন, তাও স্পষ্ট জানান দিয়ে ভয় বাড়িয়ে তোলে।  

একেকটি কাজকে ভিন্নতার নতুন শিখরে নিয়ে যান ভিকি। চারিদিকে এখনো নাটকটির দারুণ প্রশংসা শোনা যাচ্ছে। এর আগে ‘একটি খোলা জানালা’র দুটি পোস্টার উন্মোচিত হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণকে, অন্যটিতে সালহা খানম নাদিয়াকে। দুজনের পরণেই রয়েছে নার্সের পোশাক। সঙ্গে ভিকি জাহেদের অন্য সব কাজের মতো সাসপেন্সের ছোঁয়া।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit