শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশ্বকাপে যে নজির গড়লেন আফগান দুই তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : মাসব্যাপী চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হয়েছে ২৯ জুন। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।

অস্ট্রেলিয়ার যে মাইলফলক স্পর্শ করল আফগানরা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দারুণ খেলেছেন আফগান দুই তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও ফজলহজ ফারুকী। 

বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আফগান তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৮ ম্যাচে অংশ নিয়ে সবচেয়ে বেশি ২৮১ রান সংগ্রহ করেছেন।

সমান ম্যাচে অংশ নিয়ে ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেন। অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ট্রাভিস হেড করেন ২৫৫ রান। ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক করেন ২৪৩ রান।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার দিক থেকে সেরা ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। তিনি আফগানিস্তানের বিপক্ষে ১৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ইনিংস খেলেন। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন। ৯২ রান করে আউট হন রোহিত শর্মা।

রান সংগ্রহের মতো উইকেট শিকারেও শীর্ষে আফগান তারকারা। রান সংগ্রহে শীর্ষে রহমানউল্লাহ গুরবাজ। আর উইকেট শিকারে শীর্ষে পেস বোলার ফজলহক ফারুকী। তিনি ৮ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন। সমান ম্যাচে ১৭ উইকেট শিকার করেন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ সিং। তবে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

 

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit