শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলি হায়দার রুমান,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪২ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।সোমবার (১ জুলাই) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান মোবাইলের মাধ্যমে বক্তব্য দিয়ে বিতরণ শুরু করেন।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ শাহাজাদী বিশ্বাস, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল খালেক। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের ৪’শ জন কৃষকের মাঝে ৫কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি বিনামূল্যে দেয়া হবে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit