শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

শেখপাড়ায় সওজ’র জায়গায় রাস্তা বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ দ্রুত অপসরণের দাবী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীর নতুন ৩৮নং ওয়ার্ডে জালালাবাদ থানার শাহজালাল সেতুর এপ্রোচ সড়ক সংগল্ন তেমুখী শেখপাড়ায় অবস্থিত অধ্যাপক এম. শফিকুর রহমানের জায়গায় মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর প্রবেশমুখের রাস্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে পাকা দেয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি দুষ্কৃতকারী চক্র। গত ২৪ মার্চ রাতে দুষ্কৃতকারীরা এই পাকা অবৈধ দেয়াল নির্মাণ করে।

এ ব্যাপারে গত ১৯ জুন সিলেট সড়ক বিভাগের (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ আমীর হোসেন বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভোক্তভোগী ও লিজ গ্রহিতা অধ্যাপক এম. শফিকুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, সিলেট সওজ এর কাছ থেকে ১.১০ শতক ভূমি লিজ গ্রহণ করে নিজ খরচে কালভার্ট নির্মাণ করে যথাযথ ভাবে রাস্তা ব্যবহার করে যাচ্ছেন অত্র এলাকার জনসাধারণ। কিন্তু হঠাৎ করে গভীর রাতে উক্ত জনসাধারণের চলাচলের রাস্তার ওপর এলাকার একটি দুষ্কৃতকারী প্রতারক চক্র অবৈধ দেয়াল নির্মাণ করে ফেলে। এতে জনসাধারণ ও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়েছে।

লিজ গ্রহিতা ও দরখাস্তকারী অধ্যাপক এম. শফিকুর রহমান অবৈধ পাকা দেয়াল স্থাপনা অপসারণ করে জনসাধারণে চলাচলের ব্যবস্থা করে দেয়াসহ মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও দোকান পাটের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit