বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে এক জনসভা করবেন বলে দলীয় সূত্র জানায়।

জনসভাকে কেন্দ্র করে ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনি প্রচারণাকেন্দ্রিক এ জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এছাড়া বিকাল ৪টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম জানান, তারেক রহমান ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছবেন। ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরও জানান, ভৈরবে তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় কিশোরগঞ্জের ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছি। এ ভেন্যুটা আমাদের চেয়ারম্যানের বহর আসা যাওয়ার জন্য কতটুকু নিরাপদ সেসব বিষয়ে জানতেই আমরা এসেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit