শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার অবসর জীবন কাটানোর জন্য প্রায় ৫০০ কোটি টাকায় নির্মিত বিলাসবহুল ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করতে যাচ্ছেন। 

পর্তুগালের কাসকাইসের কুইন্তা দা মারিনিয়া এলাকায় অবস্থিত এই প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে রয়েছে আটটি শয়নকক্ষ, ইনফিনিটি সুইমিং পুল, আন্ডারগ্রাউন্ড কার পার্কিং, জিম, ম্যাসাজ রুম, ব্যক্তিগত সৈকত এবং রোনালদোর পাঁচ সন্তানের খেলার মাঠ।

সোনার ট্যাপ, ইতালিয়ান মার্বেল এবং বিশেষভাবে নকশা করা লুই ভিটনের মুরাল দিয়ে সাজানো এই বাড়িটি ২০২২ সালের সেপ্টেম্বরে ৩ কোটি পাউন্ড (প্রায় ৪৯৫ কোটি টাকা) খরচে কেনা হয়েছিল।

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আয়োজনের জন্য এই ভিলাটি ব্যবহার করা হতে পারে, তবে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবেন না বলে জানা গেছে।

রোনালদো ‘পর্তুগিজ রিভিয়েরা’ অঞ্চলের ব্যক্তিগত গোপনীয়তার অভাব এবং পাশের জমি কেনার ব্যর্থতার কারণে এই বিলাসবহুল প্রাসাদটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিয়ের অনুষ্ঠান এখানেই হতে পারে।

রোনালদোর সম্পত্তির মধ্যে রয়েছে লিসবনে ৬ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি পেন্টহাউস, মাদেইরায় জন্মভূমিতে একটি বাড়ি, মাদ্রিদে একটি প্রাসাদ এবং তুরিনে একটি বিলাসবহুল বাড়ি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit