শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আম্বানি পুত্রের বিয়ের কার্ডে এলাহিকাণ্ড!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের কার্ডে রূপার মন্দির, সোনার দেবতা দিয়ে অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। বিয়ের অভিনব নিমন্ত্রণ কার্ডে এলাহিকাণ্ড দেখে অবাক বনে গেছেন নেটিজেনরা।

তাই কাশী বিশ্বনাথ মন্দিরে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র দেবতা মহাদেবকে উৎসর্গ করেন মুকেশপত্নী নীতা আম্বানী। প্রথম সে বিয়ের কার্ডে লাল ও সোনালি রঙের প্রাধান্য ছিল। সনাতন ধর্মের আদর্শ জুটি শিব-পার্বতীর ছবিও ছিল।

দেবতা মহাদেবকে বিয়ের সে কার্ড উৎসর্গ করার পরই শুরু হয়ে গেছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা। এরইমধ্যে অনেককেই বিয়ের কার্ড বিলি করেছে আম্বানি পরিবার। আর এরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয় বিয়ের কার্ডের সে ভিডিও। যে ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

কী আছে বিয়ের সেই কার্ডে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের কার্ড হিসেবে একটি ছোট আকারের লাল রঙের আলমারি উপহার দিয়েছে আম্বানি পরিবার। সে আলমারি খোলার সঙ্গে সঙ্গেই সাথেই একটি রূপার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। আর সে রূপার মন্দিরে চারপাশে আছে চারটি সোনার মূর্তি।
 
সঙ্গে আছে ৫ পৃষ্ঠার একটি অ্যালবাম বই। যেখানে এক পাশে দেবদেবীর ছবি ও অন্যপাশে বিয়ের নিমন্ত্রণপত্র লেখা আছে। গয়নার বাক্সের মতো একটি বড় বাক্সও ছিল সে আলমারিতে। যেখানে ‘ওম’ লেখা একটি মসলিনের রুমাল ছিল। সঙ্গে ছিল সোনা-রূপার দেবদেবীর মূর্তি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit