শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিশ্বকাপ জয়ের পর চাকরি খুঁজছেন ‘বেকার’ দ্রাবিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের হয়ে কার্যত নিজের শেষ অ্যাসাইনমেন্টে সেরা সাফল্য পেয়ে গেলেন রাহুল দ্রাবিড়। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে ১১ বছরের শিরোপাখরা কাটল ভারতের। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার বৈশ্বিক শিরোপার দেখা পেল তারা।

ভারতের হয়ে তার কাজ শেষ হলেও এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না দ্রাবিড়, ‘এটা একটা দুর্দান্ত মুহূর্ত। সামনে কী হবে, সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আশা করব যে আমি এটাকে (ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব) পেছনে ফেলে এগিয়ে যেতে পারব। আর সেটাই জীবন। আপনি জীবনে কঠোর পরিশ্রম করেন। তারপর জীবন আপনাকে যেখানে নিয়ে যায়, সেটার সঙ্গে মানিয়ে নেন।’

রোহিত-কোহলিদের টপকে বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ দিয়েই ভারতকে বিদায় বলার কথা ছিল দ্রাবিড়ের। তবে বিসিসিআইয়ের অনুরোধ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোহিত-কোহলিদের সঙ্গে থেকে যান। তবে এবার আর চুক্তি বাড়াচ্ছেন না তিনি। 

দ্রাবিড় অধ্যায় শেষ হওয়ার আগেই তার উত্তরসূরি নির্বাচনের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে বিসিসিআই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন গৌতম গম্ভীর। দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে তার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। যদিও বিসিসিআই এখনো এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু শেষ হয়েছে, ভারতের পরবর্তী কোচের নাম ঘোষণা এখন কেবল সময়ের ব্যাপার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit