শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

১৭৯ কিমি বেগে আঘাত হানবে ‘হারিকেন বেরিল’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মৌসুমে দ্বিতীয় ঝড় ‘হারিকেন বেরিল’ আরও শক্তিশালী রূপ নিয়েছে ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায়। যার কারণে  সতর্কাবস্থা জারি করা হয়েছে অঞ্চলটিতে। দেশটির আবহাওয়া অফিসের বার্তায় সতর্ককরে বলা হয়েছে- হারিকেনটি দ্রুত একটি বড় ঝড়ে পরিণত হবে। খবর বিবিসির। 

ঝড়টি ক্যাটাগরি-৩ বা এর চেয়েও বিপজ্জনক হারিকেনে রূপ নিতে পারে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। এ সময় ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকতে পারে ১৭৯ কিলোমিটার। ঝড়টি বর্তমানে বারবাডোস উপকূল থেকে প্রায় ৮৫০ কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। 

আগামীকাল সোমবার (১ জুলাই) সকালে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ‘বড় ধরনের বিপজ্জনক ঝড়’ হয়ে আসবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের গ্যাস স্টেশনগুলোয় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া সুপার মার্কেট এবং মুদিদোকানে খাবার, পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড় লক্ষ করা গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit