শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মান্তের কাছে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে রবিবার (৩০ জুন) এ খবর জানিয়েছে রয়টার্স। টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, কতর্ব্য পালনরত আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কুরস্ক অঞ্চলে ১৫টি, লিপেটস্ক অঞ্চলে ৯টি, ভোরোনজ এবং ব্রায়ানস্ক অঞ্চলে চারটি করে এবং ওরিওল এবং বেলগোরোড অঞ্চলে দুটি করে ড্রোন ধ্বংস করেছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই উভয় পক্ষই পরস্পরকে ঘায়েল করতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আসছে। এর আগে শনিবার (২৯ জুন) রাশিয়ার সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। পরে এই হামলার কথা স্বীকার করেন আঞ্চলিক গভর্নর আলেক্সি স্মিরনভ।

এএফপির পরিবেশিত খবরে বলা হয়, ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি ছোট্ট গ্রাম গোরোদিশের একটি বাড়িতে আঘাত হানে। কুরস্কের গভর্নর আলেক্সি স্মিরনভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা ভীষন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। সেখানে এ হামলায় পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর।’

তিনি আরো বলেন, একটি কপ্টার স্টাইলের ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এ ধরনের হামলার ক্ষেত্রে একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয় যাতে করে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তু উপর ফেলা হয়। এদিকে, এ বছর রাশিয়ার ভূখণ্ডে তাদের হামলা জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে রাশিয়ার জ্বালানি স্থাপনার পাশাপাশি সীমান্তের ওপারের বিভিন্ন শহর ও গ্রাম লক্ষ্য করে কিয়েভ বাহিনী এসব হামলা চালিয়ে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit