সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

কোয়ার্টারের জন্য টিকে থাকতে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : আসরে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলেসাওদের। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে তাই প্যারাগুয়ে ম্যাচে জয়ই দরকার তাদের। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারা প্যারাগুয়েও চাইবে সেলেসাওদের আটকে দিতে।

নেইমার না থাকায় এ টুর্নামেন্টে ব্রাজিলের গুরুদায়িত্বটা ভিনিসিউস জুনিয়রের কাঁধে। নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের এ উইঙ্গারের বেশ কিছু মিলও আছে, দুজনই ব্রাজিলের ঐতিহ্যগত ড্রিবলিংয়ে পারদর্শী। তাদের খেলার পজিশনটা এক না হলেও কাছাকাছিই। সবচেয়ে বড় কথা হচ্ছে, ভিনিকেই ভাবা হচ্ছে নেইমারের উত্তরসূরি। কোপায় তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে। যদিও প্রথম ম্যাচে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তারা।

প্যারাগুয়ের সঙ্গে মুখোমুখি দেখায় বেশ এগিয়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা। মুখোমুখি ৮৩ দেখায় ৫১ জয় আছে ব্রাজিলের। তবে সবশেষ ১০ ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুইয়ানদের। ব্রাজিলের ৫ জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় ৩টি। আর ২ বার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুদল।

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit