রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : চিকিৎসা শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি ‘সত্য’ বলে নিশ্চিত করেন অভিনেত্রী। হিনা খান ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি। আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে, এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।’

তার পোস্টের পর অনেকে তাকে সাহস দিয়েছেন। অনুপ্রেরণা যুগিয়েছেন। তবে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি হিনা খান। ভারতের একজন চিকিৎসক এক টুইটে জানিয়েছেন, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বেশ কয়েক মাস ধরে তাকে তেমন ভাবে ছোট পর্দা বা বড় পর্দার কোনও কাজে দেখা যাচ্ছে না। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।

View this post on Instagram

A post shared by (@realhinakhan)

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit