শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

পর্দার আড়ালে থাকা মানুষদেরও কৃতিত্ব দিলেন প্রোটিয়া অধিনায়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে লেপ্টে গেছে ‘চোকার্স’ তকমা। অধিকাংশ বড় টুর্নামেন্টে দেখা যায় যে সেমিফাইনাল খেলছে প্রোটিয়ারা, তবে ফাইনালে আর যাওয়া হয়ে উঠে না তাদের। টি-টোয়েন্টি আর ওয়ানডে মিলিয়ে এর আগে ৭ বার সেমিফাইনালে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ভাগ্যের শিকে ছিঁড়ল ৮ম বারে এসে।  

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে এইডেন মার্করামের দল। আজ বৃৃহস্পতিবার আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখালো তারা। এমন জয়ের পরও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম থাকলেন বিনয়ী।

জয়ের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক মার্করাম কৃতিত্ব দিলেন পর্দার আড়ালে থাকা মানুষদেরও, ‘ভালো লাগছে। শুধু অধিনায়কই হিসেবে যে তা না, এটি একটি দলগত পারফর্মম্যান্স। পাশাপাশি পর্দার আড়ালে প্রচুর অনেক লোকের সাহায্য। আমরা বল নিয়ে ভালো করেছি এবং এটাকে সত্যিই সহজ করে রেখেছিলাম। বোলাররা আমাদের জন্য অবিশ্বাস্য কাজ করে দিয়েছে।’

ব্যাট হাতে ম্যাচ চ্যালেঞ্জিং ছিল বলে স্বীকার করেছেন মার্করাম। তবে জয়ের বেলায় কথা বললেন ভাগ্য প্রসঙ্গেও, ‘ব্যাট হাতে এটা চ্যালেঞ্জিং ছিল, কোন ব্যাটার বলবে না যে এটা সহজ ছিল। আমরা কিছুটা ভাগ্যের সাহায্যও পেয়েছি। কেননা আমরা কয়েকটি ক্লোজ ম্যাচ খেলেছি। খুশি আজ একটু বেশি স্বস্তিদায়ক ছিল।’

‘(ফাইনালে) এটা আমাদের জন্য আরও এক ধাপ, এটা এমন একটা সুযোগ যা আমরা কখনো আগে পাইনি, ভয় পাওয়ার কিছু নেই।’-যোগ করেন মার্করাম।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit