বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

এলপিএলে একই দলের হয়ে মাতাবেন মুস্তাফিজ-তাওহীদ হৃদয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের তরুণ তারকা ব্যাটার তাওহীদ হৃদয়ের সঙ্গে চুক্তি করেছে এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার্স। আজ বুধবার (২৬ জুন) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ডাম্বুলা সিক্সার্স কর্তৃপক্ষ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের খেলা সাত ম্যাচের দুটিতে ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া আরেকটি ইনিংসে করেছিলেন ৩৭ রান। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতেও মারমুখী ব্যাটিং করতে গিয়ে আউট হন হৃদয়। ৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। বাকি তিন ইনিংসে অবশ্য দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি তিনি।

হৃদয়ের সঙ্গে সরাসরি চুক্তি করলেও অনেক আগেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা সিক্সার্স। নিলামেরও আগে আইকন খেলোয়াড় হিসেবে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এবারের এলপিএলে তারকাসমৃদ্ধ দল গড়ছে ডাম্বুলা সিক্সার্স। মুস্তাফিজ ও হৃদয় ছাড়াও আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইবরাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমানেরও ডাম্বুলার হয়ে খেলার কথা। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit