বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

ভারতীয় পেসারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে ভারতীয় পেসার আর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পাচ্ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইনজামামের। পাকিস্তানের টিভি চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেন, ‘১৫তম ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

শুধু ইনজামাম-ই নয়, এক সময় তার সতীর্থ সেলিম মালিকও একই সুর তুলেছেন। সেই একই অনুষ্ঠানে সেলিম মালিক বলেন, ‘দেখো ইনজি (ইনজামাম), আমি এটা সবসময় বলি কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।’ইনজামাম জবাবে বলেছেন, পাকিস্তানের কোন বোলারকে নিয়ে এই অভিযোগ উঠলে অনেল আলোচনা হল। ইনজামাম বলেন, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি।

১৫তম ওভারে যদি আর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’  

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit