বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

সেমিফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হারের মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। এবারে সেমিফাইনালে খেলবে ভারত, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

আগামীকাল ২৭ জুন বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড।

তাই বিশ্বকাপের দুই সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও নিতিন মেনন। ম্যাচ রেফারি হিসেবে আছেন রিচি রিচার্ডসন। এ ছাড়া রিচার্ড কেটেলবোরো টিভি আম্পায়ার ও আহসান রাজা চতুর্থ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

আর ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রড টাকার এবং ক্রিস গ্যাফনি। এই ম্যাচে ম্যাচ রেফারি জেফরি ক্রো। এ ছাড়া জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও পল রাইফেল চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

তবে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, তা এখনো প্রকাশ করেনি আইসিসি।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit