বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

মহান আল্লাহ যাদের ভালোবাসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ :  মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। 

মুমিন বান্দার এমন কিছু গুণ আছে, যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়।

এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন—
১. পবিত্রতা অর্জনকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে , ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

২. তাওবাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে , ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

৩. অনুগ্রহকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের  ভালোবাসেন।’ (সুর : মায়িদা, আয়াত : ১৩)

৪. ধৈর্যশীল : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)

৫. আল্লাহভীরু : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহভীরুদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)

৬. আল্লাহর ওপর ভরসাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৭. ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৯)
 
আল্লাহ তাআলা আমাদের তাঁর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit