রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফ্রিজে কাঁচা মরিচ পচে যায়? তাজা রাখার সহজ টিপস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের প্রত্যেকের রান্না ঘরে একটি অতি প্রয়োজনীয় সবজি হল কাঁচা মরিচ। কেউ কম খান, কেউ বা একটু বেশি পরিমাণে খান, সবার ক্ষেত্রেই বেশির ভাগ রান্নার জন্য কাঁচা মরিচ অপরিহার্য। রান্নায় আলাদা মাত্রা যোগ করে কাঁচা মরিচ। ঝাল কম খান কিংবা বেশি- রান্নায় মরিচ ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। 

অর্থাৎ মরিচ-বিনা বাঙালির হেঁশেল প্রায় নেই বললেই চলে। তবে, রোজ রোজ তো আর মরিচ কিনে আনা যায় না। তাই অনেকেই বাজারে গিয়ে বা অনলাইনে একসঙ্গে অনেকটা মরিচ কিনে রাখেন।

কিন্তু দীর্ঘ দিন কাঁচা মরিচ রেখে দিলে সমস্যায় পড়তে হয় বাড়ির গিন্নিদের। ফ্রিজে রাখার পরও নষ্ট হয়ে যায়। অল্পদিনের জন্য তাজা থাকলেও একটা নির্দিষ্ট সময়ের পর হয় পচে যায় নয়তো শুকিয়েই যায়। তাই জেনে নিন কাঁচা মরিচ তাজার রাখার টিপস-

. বায়ুরুদ্ধ কোনও জার থাকলে তাতে রেখে দিন না। তবে হ্যাঁ, রাখার আগে অবশ্যই পাত্রের নীচে হালকা নরম কাপড় বিছিয়ে দিতে হবে। এভাবে রাখলে মাস খানেক ভালো থাকবে।

. মরিচের বোটা ছিঁড়ে রেখে দিন। ফ্রিজে মরিচ রাখার আগে এই কাজটি সেরে তবেই রাখতে হবে। আপনি বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলেও এই ভাবে রেখে দিতে পারেন।

. ভালো ফল পেতে হলে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে রেখে দিন মরিচগুলো। অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক যেভাবে রাখা হয়। ঠিক সেভাবে বৃন্তহীন কাঁচা লঙ্কাগুলো রেখে দিন। দুই দিক খুব ভালো করে মুড়ে চালান করে দিন ফ্রিজের মধ্যে। দেখবেন তাজা থাকবে সপ্তাহ খানেক।

. চেন টানা ছোট ব্যাগ বা জিপ লক ব্যাগে ভরে রাখতে পারেন মরিচ। বাজার থেকে মরিচ এনে সেগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর বৃন্তগুলো ভালো ছিঁড়ে নিন। জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। প্রায় মাসখানেক টাটকা থাকবে কাঁচা মরিচ।

. মনে রাখবেন, আপনি যে কৌশলই অবলম্বন করুন না কেন, তাতে ১০ বা ১৫ দিনের বেশি কাঁচা মরিচ তাজা রাখা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তাই হিসেব করে মরিচ কিনে রাখুন।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit