বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ক্রিমিয়ায় হামলা, ইউক্রেন-ওয়াশিংটনকে পরিণাম ভোগের হুঁশিয়ারি রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়ায় চারজন নিহতের ঘটনায় ইউক্রেনের মিসাইল হামলাকে দায়ী ঘোষণা করা হচ্ছে। রবিবার হামলার পরে ক্রেমলিন একটি সতর্কীকরণ জারি করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে এর‘পরিণাম ভোগ করতে হবে’। এছাড়াও, মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে ইউক্রেন রবিবার মিসাইল হামলা চালিয়েছে। হামলায় অন্তত চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুজন কম বয়সী ছিলেন। এ হামলাকে ‘বর্বর’ বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে।

দিমিত্রি পেসকভ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কীভাবে এর জবাব দেওয়া হবে, সেটা সময়ই বলে দেবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় মিসাইল হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করা হয়। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit