বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সত্যি কী কাতার থেকে ইরাকে সরছে হামাসের রাজনৈতিক অফিস?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতার থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অফিস ইরাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। গতমাসে ইরাক সরকার এই সিদ্ধান্ত অনুমোদন করে। ইরাকের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য এই তথ্য জানিয়েছেন। 

ওয়াইনেটের খবরে বলা হয়েছে, হামাস এই দাবি প্রত্যাখান করেছে। তারা বলেছে, হামাস কাতার ছেড়ে ইরাকে যাওয়ার চেষ্টা করছে এই প্রতিবেদন ভিত্তিহীন।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন। সেখানে কাতার ত্যাগ করে ইরাকে দপ্তর স্থাপনের সিদ্ধান্ত হয়। 

উল্লেখ্য, বর্তমান হামাসের রাজনৈতিক দপ্তর কাতারে অবস্থিত। কিন্তু চলমান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখা কাতারের অনেক কথা না শোনায় হামাসকে তারা অফিস সরিয়ে নেওয়ার আহ্বান জানায় বলে ইসরায়েলি গণমাধ্যমে খবরে বের হয়। এছাড়া যুক্তরাষ্ট্রও কাতারকে চাপ প্রয়োগ করে। 

হামাসের অফিস সরিয়ে নেওয়ার বিষয়ে দ্য ন্যাশনাল নামে গণমাধ্যমে ইরাকের সংসদ সদস্য বলেন, ‘ইরাকের রাজনৈতিক দলগুলোর মধ্যে হামাসের অফিস তাদের দেশে নেওয়া নিয়ে ঐকমত্য হয়নি। কিছু কুর্দি এবং কিছু সুন্নি নেতা মনে করেন, এটা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মতপার্থক্য আরও গভীর হবে। তবে এটা সত্ত্বেও সরকার হামাসকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।    

তবে কোন তারিখে কাতার ছেড়ে হামাস নেতারা ইরাকে আসবেন সেই তথ্য জানানো হয়নি। ইরাক সরকার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে চায়নি।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit