সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, সেমিতে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা। এবার শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আফগানিস্তানের এই জয়ে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার (২৫ জুন) কিংসটনে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানের জয় পায় আফগানরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান। আউট হন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট।

ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষদিকে রশিদ ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit