বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি পাওয়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডস্কে : সুপার এইটে প্রথম দুটি ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ ‘টু’-এর শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। এদিকে দুটির মধ্যে একটি ম্যাচ জিতলেও নেট রানরেটে শক্ত অবস্থান ছিল ক্যারিবীয়দের। এদিকে গতকাল (রোববার) রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এতে প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবীয়দের ম্যাচের সমীকরণটি ছিল, যে জিতবে তারাই পৌঁছে যাবে সেমিতে। সেখানে আজ সকালে অ্যান্টিগার রোমাঞ্চকর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট কাটে প্রোটিয়ারা। 

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই ব্যাটিং বিবেচনায় শক্তিশালী দল। এবং আজকের ম্যাচটি যখন ছিল অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে, সেখানে দলটির সমর্থকরা স্বাভাবিকভাবেই চেয়ে ছিল বড় সংগ্রহের দিকে। তবে স্বাগতিকরা সেখানে তুলল কেবল ১৩৫ রান। রস্টন চেজ ৫২ এবং কাইল মায়ার্সের ৩৫ রান বাদে আরও কেউই পেরোতে পারেননি ২০ রানের গণ্ডি। এতেই দলের ব্যাটিং ইউনিটের এমন পারফর্মে মোটেও সন্তুষ্ট নন তাদের অধিনায়ক রভম্যান পাওয়েল। 

পাওয়েল নিজেও এদিন ফিরেছেন কেবল ১ রান করে। এতে আসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের এমন ব্যাটিং পারফরম্যান্স ভুলে যেতে যান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ছেলেদের কৃতিত্ব দিতে হবে, তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। তবে একটি ব্যাটিং ইউনিট হিসেবে এটি এমন একটি পারফরম্যান্স যা আপনি ভুলে যেতে চাইবেন। মাঝে আমরা ভালো ব্যাটিং করিনি। এটি সহজ উইকেট ছিল না, বিশেষ করে সেখানে শুরু করা। মাঝের ওভারগুলোতে আমরা ছন্নছাড়াভাবে উইকেট হারিয়েছি। যা আমাদের ব্যাটিংয়ের ভিত্তি ভেঙে দিয়েছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit