বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
“মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করেছে। রবিবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

আন্দ্রেই কার্তাপোলভ, যিনি একসময় সিরিয়ায় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইনপ্রণেতা বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

রাশিয়ার ২০২০ সালের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, ব্যাপকভাবে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলায় যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তখনই কেবল প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন।

বর্তমানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় ৮৮ শতাংশ পারমাণবিক অস্ত্র এই দুই দেশের হাতে রয়েছে। উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ করছে। এদিকে চীনও দ্রুত তার পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে।

এ মাসে পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে পারমাণবিক সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছেন, ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই। তবে প্রয়োজনে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের জায়গা বদলাতে পারে। এটি রাশিয়ার কট্টরপন্থীদের পক্ষ থেকে পুতিনের ওপর চাপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে পুতিন আবার বলেছেন, মস্কোকে পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে, কারণ রাশিয়ার প্রতিপক্ষরা নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে। সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit