শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

বিক্ষোভের মুখে ভারতে পরীক্ষা প্রধান বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উচ্চশিক্ষার জন্য ভর্তি পরীক্ষায় সম্প্রতি ব্যাপক অনিয়মের অভিযোগে ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এতদিন এনটিএ ডিরেক্টর জেনারেল ছিলেন সুবোধ কুমার সিং। শনিবার তাকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার। খবর বিবিসির

শনিবারই তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে। এছাড়া দেশের সব বড় মাপের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার।

যে কমিটি গঠন করা হয়েছে সেটি নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে। একই সঙ্গে এনটিএ’র যাবতীয় কার্যক্রম ও কাজের পদ্ধতি খতিয়ে দেখার দায়িত্বও রয়েছে তাদের ওপর। আগামী ২ মাসের মধ্যে বিশেষ রিপোর্ট কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

নিটের প্রশ্নফাঁস ও অনিময়ের অভিযোগে ইউজিসি নেট পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে ভারতজুড়ে তোলপাড় চলছে। সেই সঙ্গে নতুন মোদি সরকারের ওপর বিরোধীদের চাপ বাড়ছে। বিব্রতকর এমন পরিস্থিতিতে একাধিক পরীক্ষা বাতিলসহ এনটিএ প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরও দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাড়ছে।

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষাকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট বলা হয়। এ পরীক্ষার আয়োজন করে এনটিএ। আর নেট হলো গবেষণা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশিকা পরীক্ষা।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit