শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

আবারও সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেছিলেন বিরেন্দ্র শেবাগ। সেই ম্যাচের পর সাকিবের অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।

এবার সুপার এইটে ভারতের বিপক্ষে হারের পর আবারও সাকিবের সমালোচনা করেছেন তিনি। ভারতের সাবেক এই ক্রিকেটার বললেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ এমন মন্তব্য করেন।

গতকাল সুপার এইটের ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে দল যখন বিপদে, তখন ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব।

তার এভাবে আউট হওয়া নিয়ে শেবাগ মনে করেন, এত অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার করছেন না সাকিব। এমনকি সাকিবের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে শেবাগ বলেন, আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit