সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শেষ ১০ ওভারে জয়ের জন্য বাংলাদেশের চাই ১৩০ রান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা ১৯৭ রানের। রান খরার এই বিশ্বকাপে এমন লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তোলার নেই বিকল্প। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসে চড়ে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম ওভারে লিটন ফেরার পর কমতে শুরু করে রানের গতি। পিচে সময় নিয়ে সেই রানের গতি বাড়াতে দ্বিতীয় উইকেটের জুটিতে এগোতে থাকেন তামিম ও শান্ত। তবে দশম ওভারে সাজঘরের রাস্তা মাপেন তামিমও। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ১৩০ রান।ভারতীয় পেসারদের শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন তামিম ও লিটন। তবে ওভার তিনেক পরই হাত খুলে খেলতে থাকেন দুজনেই। সেখানেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। আগের বলে ছক্কা মারার পর দলীয় ৩৫ রানের মাথায় ফেরেন লিটন। এটি চলতি আসরে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit