শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

ভূরুঙ্গামারীতে তলিয়ে গেছে দুধকুমার নদের তীর সংরক্ষণ বাঁধ, ভাঙ্গণের কবলে তীরবর্তী জনসাধারণ

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫৫ Time View

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে তলিয়ে গেছে দুধকুমার নদের তীর সংরক্ষণ বাঁধ। ভাঙ্গন আতংকে ইসলামপুর ও নলেয়া গ্রামের তীরবর্তী জনসাধারণ।জানাগেছে,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম জেলার মধ্যদিয়ে প্রবাহিত দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন ইসলামপুর ও নলেয়া এলাকায় দুধকুমার নদের ডান তীর বরাবর ৫০০ মিটার করে ৫টি প্যাকেজে প্রায় ৫২কোটি ১২ লাখ ৭৮ হাজার ৬৬৫ টাকা ব্যয়ে প্রায় ২৫০০ মিটার তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প নেয়। এর মধ্যে টেন্ডার আইডি নং-৭০৪৪২৮, প্যাকেজ নং কুড়ি/দুধকুমার/ড/১৪ (৫০০ মিটার) প্রকল্পে ঠিকাদার নদের তীর ঘেষে প্রায় ১৫ ফুট ফসলী জমির মাটি কেটে তা সরিয়ে ফেলে তীরের প্রায় ৭ফুট নিচ থেকে কংক্রিটের বোল্ডার ফেলে বাঁধ নির্মাণের কাজ সমাপ্ত করে। এরফলে বর্ষার শুরুতেই নদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি তলিয়ে গেছে এবং তীর এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গণ। এখন তীর থেকে প্রায় ২০ ফুট দূরে নদের পানিতে তলিয়ে রয়েছে বাঁধটি। ইসলামপুর গ্রামের রুবেল মিয়া (২৮) মেহেদী হাসান (২৫)ও নজরুল ইসলাম(৪৫) জানান, তীরের প্রায় ৭ ফুট নিচ থেকে কাজ শুরু করায় বাঁধ কোন কাজে আসছেনা উল্টো বাঁধ তলিয়ে গিয়ে ভাঙ্গণ শুরু হয়েছে। এবিষয়ে প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান টিআই-পিভিএল-জেডআই জেভি, মগবাজার,ঢাকা এর সাথে যোগযোগ করা সম্ভব হয়নি।পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাগেছে, প্রকল্পের কাজ আরম্ভের তারিখ ১৪ জুলাই এবং সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেষ হবার কথা থাকলেও ১১,১২,১৩ ও ১৫ নং প্যাকেজের কাজ অর্ধেকও সমপন্ন হয়নি। শুধু তাইনয়, ১৩ নং প্যাকেজের ঠিকাদার কাজটি অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়ায় ঐ প্রকল্পের কাজটি এখনো শুরুই হয়নি।১৫ নং প্যাকেজের ঠিকাদারী প্রতিষ্ঠান রুপান্তর কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী শামসুল হক জানান, এপ্রকল্পটির প্রায় ৬০ শতাংশ কাজ তিনি সম্পন্ন করেছেন। বর্ষার পর অবশিষ্ট কাজ শুরু করবেন এবং অর্থ সংকটের কারণে কাজ বিলম্ব হয়েছে বলে তিনি জানান।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ডিজাইন অনুযায়ী বাঁধ নির্মাণের কথা। তারপরও বাঁধ নির্মাণে কোন ত্রুটি হয়েছে কিনা আমি সরেজমিন দেখবো। অর্থ বরাদ্দ নিয়ে সমস্যার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে বলে তিনি দাবী করেন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit