বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

তাইওয়ান সীমান্তে ৩৬ চীনা বিমান ও ৭ নৌযান, উত্তেজনা বাড়ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনা বাড়াচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের সীমান্ত অঞ্চলে ৩৬ চীনা বিমান ও সাতটি শিপিং জাহাজ শনাক্ত করেছে তারা। যার মধ্যে ৩৪ বিমান তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্ডস আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে। যার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ১১ সামরিক বিমান এবং আটটি নৌযান তাইওয়ান দ্বীপের চারপাশে ট্র্যাক করে রাখে চীন, যা এবার আরও বাড়িয়েছে তারা। এ নিয়েই উদ্বেগ বাড়ছে চীন-তাইওয়ান সীমান্তে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে জানিয়েছে, ১১ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমানের মধ্যে সাতটি দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের (এডিআইজেড) উত্তর এবং দক্ষিণ-পশ্চিম সেক্টরে তাইওয়ান স্ট্রেট মধ্যরেখা অতিক্রম করেছে। এ ছাড়া একটি পিএলএ হেলিকপ্টার দক্ষিণ-পূর্ব এডিআইজেড-এ ট্র্যাক করা হয়েছে।

চীনের এমন কাজ অবশ্য এবারই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। যদিও নিজেদের স্বাধীনতায় বিশ্বাস করে তাইওয়ান। চীনের অংশ হয়ে থাকতে চায় না তারা। তবে সেটি কোনোভাবেই হতে দিতে চায় না চীন। এক চীন নীতি বাস্তবায়ন করতে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে চায় তারা। 

যার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ান ভূখণ্ডের কাছাকাছি সামরিক বিমান ও নৌ জাহাজের সংখ্যা বাড়িয়েছে তারা। এবার আরেক দফা তাইওয়ান সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে চীন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit