শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে নব বিবাহিতা কিশোরীর আত্মহত্যা

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪৪ Time View
মোঃ মাইদুল ইসলাম মুকুল  ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা গ‍্যাসের টেবলেট (বিষ) খেয়ে সুমাইয়া আক্তার সুমনা (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস‍্য নুরুজ্জামান জানান, প্রায় ৮ মাস আগে বলদিয়া ইউনিয়নের চৌতালি মোড় এলাকার জনৈক লেবু মিয়ার সাথে মেয়েটির বিয়ে হয়। স্বামী ঢাকায় থাকায় ও মেয়ের বয়স কম হওয়ায় মেয়েটি বাবার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়।

এসময় ঘরে থাকা একাধিক  ইঁদুর মারা (বিষ) টেবলেট খায় সুমনা। রাত নয়টার দিকে ফিরে এসে মেয়েকে টিউবওয়েল পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার মা। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে সুমনার মৃত্যু হয়।

আত্মহত্যার কোন সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি তার পরিবার। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন‍্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit