মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

বেগমগঞ্জে জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৭১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩) তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮) আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০) মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪) মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit