রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে রাস্তা ভেঙ্গে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন শিলখুড়ি ইউনিয়নের ২০ হাজার মানুষের

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৫০ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে ধলডাঙ্গাগামী রাস্তার দেবীবাড়ি নামক স্থানে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলখুড়ি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের। জানাগেছে, কয়েকদিন থেকে ভারী বৃষ্টির কারেন বুধবার ঐস্থানে পাকা রাস্তার প্রায় সম্পূর্ণ অংশ ভেঙ্গে পাশর্^বর্তী ডোবায় পড়ে যায়।

এরফলে অটো রিকসা, গাড়ীসহ সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, রাস্তা ভেঙ্গে যাওয়ায় লোকজন সাইকেল ও মোটর সাইকেল ছাড়া কিছুই ব্যবহার করতে পারছেনা। রাস্তাটি ভাঙ্গার কারণে উপজেলা সদরের সাথে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ইউনিয়নের মানুষরা। এব্যাপারে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ জানান, রাস্তাটি ঠিক করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। বৃহস্পতিবার এরিপোর্ট লেখা পর্যন্ত ঠিকাদার রাস্তার কাজ ধরে নাই এ প্রশ্নের জাবাবে উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি আমি দেখতেছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit