রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

তৈমুরকে নিয়ে দুশ্চিন্তায় সাইফ-কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের জীবন নিয়ে আগ্রহ থাকে পাপারাজ্জিদের। ফটো সাংবাদিকদেরও ক্যারিয়ারের বড় অবলম্বন তারা। তাই বলে জিমের ছবি, বাসা থেকে বের হওয়ার ছবি, ব্যক্তিগত ছবিও তোলা লাগবে? এসবের কারণে প্রাইভেসি বলতে কিছুই থাকছে না সেলিব্রেটিদের।

আনন্দবাজার সূত্র জানায়, বলিউডে একাধিক তারকা রয়েছেন, যারা ফটোসাংবাদিকদের দেখলেই দুর্ব্যবহার করেন। তাদের দেখলেই মেজাজ হারান বহু তারকা। তারকাদের জিম থেকে শুরু করে বিমানবন্দর— সর্বত্রই ধাওয়া করেন সাংবাদিকরা। এতে মোটেও সন্তুষ্ট নন তারকারা। কারণ বাড়ির বাইরে পা রাখলেই যেন ক্যামেরা তাড়া করে তাদের। 

এভাবেই তারকা দম্পতি সাইফ-কারিনার ছেলে তৈমুর ফটোসাংবাদিকদের নজরে পড়ে। সে কোথায় যাচ্ছে, কী করছে— প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে চান তারা। কারণ চাহিদা আছে। তবে তৈমুরের ছবি জোগান দিতে গিয়ে তার শৈশবটাই নষ্ট করে দিতে বসেছিলেন ফটোসাংবাদিকরা। শেষে একটা সমাধানের পথ খুঁজে পান সাইফ-কারিনা। সম্প্রতি সাংবাদিকরা রুদ্রমূর্তি দেখেছিল তৈমুরের। মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরোনোর সময় যখন শত শত ক্যামেরা ঝলসে উঠছিল, ঠিক সেই সময় চিৎকার করে বলতে শোনা যায় তৈমুরকে— ‘থামুন! ছবি তুলবেন না।’ 

সে দিন এতটুকু ছেলের আচরণ সবাইকে অবাক করেছিল। এ নিয়ে অনেক কথা হয়েছিল। শুধু তা-ই নয়, একদিন তার ছোট ভাই জাহাঙ্গীরের ছবি তুলতে ঝাঁপিয়ে পড়া সাংবাদিকদেরও আটকে ছিল তৈমুর। কারিনার বড় ছেলেকে নিয়ে তার জন্মের পর থেকে ফটোসাংবাদিকদের অতি-উৎসাহ। সে কোথায় পড়তে যাচ্ছে, কোথায় খেলতে যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, সেখানেই ধাওয়া করছেন সাংবাদিকরা।

প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে ছোট তৈমুর। মুম্বাইয়ের এক নামি ফটোসাংবাদিক নিজেই জানান, তৈমুরের ছবি তুলতে প্রতিদিন ফটোসাংবাদিকদের ভিড় থাকত তার বাড়ির সামনে। একবার পড়তে যাচ্ছে তৈমুর, পেছন থেকে ধাওয়া করেন জনা পঞ্চাশেক ফটোসাংবাদিক। তাতেই ঘাবড়ে যায় ছোট্ট তৈমুর। শুধু তা-ই নয়, ভয় পেয়ে যান তার নানিও। 

শেষে সাইফ আলি খানকে নামতে হয় ময়দানে। তিনি প্রায় সবাইকে ফোন করে অনুরোধ করেন, তৈমুর যাতে আর পাঁচটা বাচ্চার মতো বড় হয়ে উঠতে পারে, সে জন্য যাতে সহযোগিতা করেন ফটোসাংবাদিকরা। শেষমেশ সাইফের কথা রাখতে বাধ্য হন তারা। এখনো ছবি তোলেন, তবে আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit