সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সাড়ে ৪ মাসের জন্য বন্ধ হলো টিটিপাড়া-কমলাপুর সড়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণের জন্য আজ থেকে সাড়ে ৪ মাসের জন্য টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

বুধবার (১৯ জুন) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ শামীম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, টিটিপাড়ায় আন্ডারপাসের সংযোগ সড়ক নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এ কারণে ২০ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই রাস্তায় বন্ধ থাকবে সব ধরনের যানবাহনের চলাচল।

এ অবস্থায় টিটিপাড়া-কমলাপুরগামী সড়কে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit