বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, সেনা কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশের সামরিক ঘাঁটিতে ইসরাইলের সামরিক বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ফেসবুকে এক পোস্টে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে, প্রায়ই ইরান সমর্থিত গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ বছর এ ধরনের হামলায় ১৭১ যোদ্ধা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ইরানের আরেক মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে।’

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit