সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন হৃৎপিণ্ডের জন্য কোনটি ভালো, ডালিম নাকি আঙুর প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা

বন্যা পরিস্থিতি নিয়ে সিসিক মেয়রের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  :  পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান বন্যায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিসিক কতৃর্পক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীও সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন।তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোয় স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোয় রান্না করা খাবারসহ ওষুধ সামগ্রী পৌছে দেওয়া হবে। দুর্গত এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, বন্যায় আতংকিত না হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন। যাদের বাসায় বৈদুতিক লাইন পানির নিচে ঢুবে গেছে তারা স্থানীয় কাউন্সিলরকে অবগত করে সিটি কর্পোরেশনের সহায়তা নিন।অতীতের মত যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নগরবাসীর পাশে আছে সিলেট সিটি কর্পোরেশন। জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নাম্বারে ( ০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।দল মত নির্বিশেষে সম্মিলিত ভাবে এই প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলা করতে হবে এবং বৃত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে সিটি কর্পোরেশন পরিষদ। সভায় বন্যা পরিস্থিতিতে করণীয়, পানিবন্দীদের দ্রুত আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা এবং ত্রাণ সহায়তা প্রসঙ্গে সভা করা হয়।মঙ্গলবার বিকেলে বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর একটি টিম নিয়ে পরিদর্শন এবং বন্যা কবলিত কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit