শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল সবাইকে সহনশীল থাকার অনুরোধ জানিয়ে যা বললেন রাশেদ খান বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইসরায়েলি বাহিনীর। পাশাপাশি, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজার রাফা শহরে স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে নতুন করে বোমা হামলা চালিয়েছে তারা। এতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৩শ’ ৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ৮ মাস ধরে চলমান হামলায় আহত হয়েছেন প্রায় ৮৬ হাজার।

এদিকে, রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। 

এমন পরিস্থিতিতে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে কাজ করবে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। 

তবে, ছাড় দেবে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও। ইতোমধ্যেই তারা নতুন নতুন কৌশলে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরাইলি বাহিনীকে।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit